Official Warranty Policy
ZiVO ওয়ারেন্টি পলিসি
প্রোডাক্টে যেকোনো ম্যানুফ্যাকচারিং ত্রুটিতে আমরা দিচ্ছি ১০০% রিপ্লেসমেন্ট সুবিধা।
১. ওয়ারেন্টি মেয়াদ ও কভারেজ
ম্যানুফ্যাকচারিং বা ম্যাটেরিয়াল ডিফেক্টের ক্ষেত্রে আমরা ফুল রিপ্লেসমেন্ট দিয়ে থাকি (স্বাভাবিক ব্যবহারে দেখা দেওয়া কার্যকারিতাগত সমস্যা, যা গ্রাহকের ভুল বা অসতর্কতার কারণে হয়নি)।
সাধারণ প্রোডাক্ট
৬ মাস মেয়াদ
কেবল (Cable)
৩ মাস মেয়াদ
২. যেভাবে ওয়ারেন্টি কলেইম করবেন
১
ফর্ম পূরণ
Service Centre ফর্ম পূরণ করুন (সমস্যার বিবরণ ও ছবি/ভিডিও সহ)।
২
টিম রিভিউ
আমাদের সাপোর্ট টিম যাচাই করে ৫ কর্মদিবসের মধ্যে জবাব দেবে।
৩
পণ্য জমা
ক্লেইম এপ্রুভ হলে প্রোডাক্ট ড্রপ-অফ বা পিকআপের নির্দেশ পাবেন।
৪
রিপ্লেসমেন্ট
নিশ্চিত হওয়ার পর ৩-৭ কর্মদিবসের মধ্যে ডেলিভারি হবে।
প্রয়োজনীয় তথ্য (Proof of Purchase): ক্লেইমের জন্য অর্ডার/ইনভয়েস নম্বর অথবা নিবন্ধিত মোবাইল নম্বর প্রয়োজন।
৩. রিপ্লেসমেন্ট নিয়মাবলী
- একই বা সমমূল্যের প্রোডাক্ট দিয়ে রিপ্লেসমেন্ট করা হয়।
- স্টকে না থাকলে সমমূল্যের বিকল্প অফার করা হয়।
- উচ্চমূল্যের প্রোডাক্ট বেছে নিলে মূল্য পার্থক্য পরিশোধযোগ্য।
- পণ্য ডিসকন্টিনিউড হলে নিকটতম বিকল্প দেওয়া হয়।
৪. যা ওয়ারেন্টির আওতাভুক্ত নয়
- ভুল ব্যবহার বা অপব্যবহার।
- ফিজিক্যাল ড্যামেজ (কাটা, ছেঁড়া, বাঁকা/ভাঙা কানেক্টর)।
- পানি বা আর্দ্রতার সংস্পর্শে ক্ষতি।
- অননুমোদিত মেরামত বা মডিফিকেশন।
- স্বাভাবিক ব্যবহারজনিত ক্ষয় (wear & tear)।
সরাসরি সহায়তা প্রয়োজন?
আমাদের সাপোর্ট টিম আপনাকে সাহায্য করতে প্রস্তুত রয়েছে